শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ইস্টার্ন ব্যাংকের নাম পরিবর্তন

প্রতিবেদক
যায়যায়দিন
September 6, 2023 8:25 pm

বেসরকারি ‘ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)’ এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এর নাম হবে ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি’। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর নতুন এ নামটি কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি) পক্ষ থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনাটি পাঠানো হয়েছে। এছাড়াও গত রোববার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের-এর সই করা এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য ইস্টার্ন ব্যাংকের নাম পরিবর্তন করে ইস্টার্ন ব্যাংক পিএলসি করা হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

সোমবার দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী

এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার ফলে পোশাক রপ্তানি বেড়েছে: এশিয়ার বাজারে

ফেনীর অশ্বদিয়ায় বাড়িতে হামলায় আহত ১

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের উদ্যোগে মহানগর নেতৃবৃন্দদের কে ফুলেল শুভেচ্ছা

মাদকসংশ্লিষ্টতায় অভিযোগে নোবেলকে গ্রেপ্তারে বৈঠক

প্রেমিকের মরদেহ পুঁতে রাখেন প্রবাসীর স্ত্রী

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে : ফারুক

লন্ডন-ভিত্তিক লেখক ও কলামিস্ট মো. ইউসুফ হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের আগুন, আহত ২

আয়কর রিটার্ন : মোবাইল রিচার্জের হিসাব রাখছেন কি?