শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জয়ের স্কুলে ছেলে বীরকেও ভর্তি করালেন শাকিব খান

প্রতিবেদক
যায়যায়দিন
September 7, 2023 9:33 pm

বছর খানেক আগেই বড় ছেলে আব্রাম খান জয়কে রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

সে সময় জয়ের মা অপু বিশ্বাসকে সঙ্গে নিয়েই পুত্রের স্কুলে হাজির হয়েছিলেন তিনি। এবার জয়ের মতো নিজের ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একই স্কুলে ভর্তি করালেন এই তারকা। এসময় উপস্থিত ছিলেন বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলী।

বিষয়টি এই নায়িকা নিজেই জানিয়েছেন। বীরের প্রথম দিনের স্কুলযাত্রার বেশ কয়েকটি ছবি ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। যেখানে শাকিব খান, বুবলী ও বীরকে একই ফ্রেমে দেখা গেছে। শুধু তাই নয়, মা-বাবা দুজনকে এতই প্রাণোচ্ছ্ল দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না দুজনের মধ্যে এক অদৃশ্য সীমারেখা রয়েছে।

ছবিগুলো পরখ করলে দেখা যায়, পুত্রের সাদা পোশাকের সঙ্গে মিল রেখে শাকিব-বুবলীও সাদা রঙের পোশাক পরে স্কুলে গেছেন। তিনজনই এসময় বেশ হাসিখুশি ছিলেন।

বুবলী বলেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন।

স্মৃতিচারণ করে এই নায়িকা আরও লেখেন, ‘এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!

সকলেরে নিকট দোয়া চেয়ে বুবলী বলেন, সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে ইইউয়ের সহযোগিতা চায় বিএনপি

অফিসে দুপুরে খাওয়ার পর ঘুম ঘুম ভাব হলে কী করবেন?

‘সমালোচনা এড়াতে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে’

নিজের ফর্মহীনতা নিয়ে যা বলছেন লিটন

রোটারী ইন্টারন্যাশনাল চলতি অর্থ বছরে পাঁচ শতাধিক প্রজেক্ট বাস্তবায়ন করবে

চিনি খাওয়া বাদ দিলে প্রথম ৪ সপ্তাহে শরীরে যা ঘটে

ঈদযাত্রায় চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন এক নারী

নির্বাচনকালীন সরকার কীভাবে চলবে, জানালেন প্রধানমন্ত্রী

আইন শৃঙ্খলা রক্ষা ও সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নড়াইল পুলিশ জনগণের পাশে থাকবে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন