রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১২:২২ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক
যায়যায়দিন
September 9, 2023 4:45 pm

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ‘ভারত মান্দাপাতামে’ সম্মেলনটি শুরু হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামীকাল রোববার পর্যন্ত। বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশসমূহের জোট জি-২০’র এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি সেলফি তোলেন। ওই সেলফিতে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও ছিলেন।

সায়মা ওয়াজেদ পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন। তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছেন।

সেলফি তোলার ওই সময়টিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অনানুষ্ঠানিক কিছু আলাপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সম্মেলনে অংশ নিতে গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালী -০৪ আসনের এমপি অধ্যক্ষ মহিবুল রহমান মুহিবের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা

গাজায় যুদ্ধ বন্ধ করলেই নোবেল শান্তি পুরস্কার— ট্রাম্পকে বললেন ম্যাক্রোঁ

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ পণ্য খালাস বন্ধ

মহাকাশে সফলভাবে নতুন ৬ স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

উত্তপ্ত পরিস্থিতিতে কাতারের মাটিতে কি নামবে মেসিরা?

ছোটবেলার যে অভিজ্ঞতার জন্য মা হতে ভয় পান তামান্না

বড় অপরাধ করেও ছোট শাস্তি পাচ্ছেন হারমানপ্রীত

সয়াবিন ও পাম তেল ভোজ্যতেলের ভ্যাট–সুবিধা মেয়াদ আরও ৪ মাস বাড়ল

ময়মনসিংহে চালককে হত‍্যা করে গাড়ি ছিনতাই, গ্রেফতার ৭

আশ্বিনের ঝুম বৃষ্টিতে অপ্রস্তুত জনজীবন