শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:১৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

চতুর্থ দিনেই ‘জওয়ান’-এর আয় ৫০০ কোটি ছাড়াল

প্রতিবেদক
যায়যায়দিন
September 11, 2023 6:31 pm

গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘জওয়ান’ মুক্তির পর চতুর্থ দিনেই ৫০০ কোটি রুপি আয় ছাড়িয়েছে ছবিটির বক্স অফিস কালেকশন।

বলিউড মোভি রিভিউজের দেওয়া তথ্য দেখা গেছে, চতুর্থ দিনে ভারতে তিনটি ভাষায় ‘জওয়ান’-এর আয় ৮০ কোটি। এর মধ্যে হিন্দি ভাষায় ৭১ কোটি, তামিল ও তেলেগুতে ৯ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এদিন বিশ্বব্যাপী শাহরুখের ছবির আয় আরও ৬০-৭০ কোটি।

ফলে চতুর্থ দিনে ‘জওয়ান’-এর মোট আয় দাড়িয়েছে ১৪০-১৫০ কোটি রুপি। বিশ্বব্যাপী ছবিটি মুক্তির চার দিনের মাথায় ৫২৪-৫২৯ কোটি বক্স অফিস কালেকশন করেছে।

এর আগে গত তিনদিনে ‘জওয়ান’ বিশ্বব্যাপী ৩৮০ কোটি রুপি আয় করেছিল। চতুর্থ দিনের আয় সেটি ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেল। চার দিন শেষে শুধু ভারতেই এই সিনেমার টিকিট বিক্রির পরিমাণ দাড়িয়েছে ২৮৭ কোটি ৬ লাখ রুপি।

ইতোমধ্যেই বেশ কিছু রেকর্ড ভেঙে ফেলেছে ‘জওয়ান’। বলিউডের সিনেমা হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বক্স অফিস কালেকশন করেছেন। অন্যদিকে এক বছরের মধ্যে শাহরুখের পরপর দুটি সিনেমার ৫০০ কোটির বেশি কালেকশন করেছে, যা আর কোনও ভারতীয় তারকার নেই।

এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শীঘ্রই ভারতীয় সিনেমা ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়বে ‘জওয়ান’। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারেও বিশ্বের সব সিনেমার সঙ্গে পাল্লা দিবে এই ছবি।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা। যেখানে অভিনয় করেছেন শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতিসহ একাধিক তারকা।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

মানুষ জীবনের মায়া না করে হাসিনার পতনে ঐক্যবদ্ধ হয়েছিল : রিজভী

সুন্দরবনে নিষিদ্ধকাল শুরু

সরকারি-বেসরকারি সব হাসপাতালে জরুরি ১০ নির্দেশনা

প্রেসিডেন্টকে উৎখাত, নাইজারে ক্ষমতা দখল করল সেনাবাহিনী

যমুনার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে

বিজয়ের দলে ডাক পাওয়া নিয়ে যা বললেন সাকিব

অধিনায়ক হিসেবে শান্তর ভবিষ্যৎ কেমন, জানালেন হাথুরু

উন্নয়ন প্রকল্প যত দ্রুত বাস্তবায়ন, তত বেশি সুবিধা: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে মন্দির থেকে মন্দিরে সদর থানা পুলিশ

নড়াইল জেলা পুলিশের তৎপরতায় বহুল আলোচিত সুফল বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার