শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২১ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করছে দক্ষিণ কোরিয়া: রিপোর্ট

প্রতিবেদক
যায়যায়দিন
September 17, 2023 7:59 pm

আইন করে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে চলেছে দক্ষিণ কোরিয়া। মূলত পূর্ব এশিয়ার এই দেশটির আইন প্রণেতারা কুকুরের মাংস বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ করার লক্ষ্যে আইন প্রবর্তনের পরিকল্পনা করছেন।

যদিও বিতর্কিত এই শতাব্দী-প্রাচীন প্রথাটি এই মুহূর্তে দেশটিতে স্পষ্টভাবে নিষিদ্ধ বা বৈধও নয়। মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে রোববার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

মিডিয়া রিপোর্ট অনুসারে, গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার এই আইনটি প্রস্তাব করে এবং অবিলম্বে সেটি সমর্থন করে দেশটির ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি। আর এতেই বিলটি পাস করার জন্য যথেষ্ট ভোট মিলেছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের পলিসি কমিটির প্রধান পার্ক ডাই-চুল বলেছেন, ‘দক্ষিণ কোরিয়ার প্রায় ১০ মিলিয়ন পরিবার পোষা প্রাণী লালন-পালন করে। আর তাই এখনই সময় কুকুর খাওয়া বন্ধ করার।’

সর্বশেষ - সারাবাংলা