শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:১৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

রাখির কারণে দুই যুবকের প্রাণ গেছে : তনুশ্রী

প্রতিবেদক
যায়যায়দিন
September 23, 2023 8:06 pm

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ‘আশিক বানায়া’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। এই অভিনেত্রীর দাবি, রাখির কারণে আত্মহত্যা করেছেন দুই যুবক।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তনুশ্রী বলেন, ‘রাখি সবময়ই মিথ্যা কথা বলে। ওর কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। একেবারেই সাইকোপ্যাথ। রাখির সঙ্গে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্যাও করেছে। সেই মামলা আদালতে উঠতে দেয়নি রাখি। সে আসলে একটা ডাইনি

রাখিকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করে এই অভিনেত্রী আরও বলেন, ‘রাখি একজন আক্রমণাত্মক ব্যক্তি যিনি একজন পুরুষ মানুষের মতো লড়াই করেন। রাখি দুষ্ট এবং যখন সে বুঝতে পারে যে সে ধরা পড়তে চলেছে তখন সে উল্টে যায়।’

তনুশ্রী বলেন, ‘এত ধর্ম পরিবর্তন রাখি নিজেকে বদলাতে পারেনি। সে ধরা পড়বে বুঝতে পেরেই উল্টে যায়। হঠাৎ করে সে নিরীহ বেচারিতে পরিণত হবে এবং তার কষ্টের কথা বলবে। যেন সে নির্দোষ!’

‘আশিক বানায়া’ খ্যাত অভিনেত্রী আরও বলেন, ‘রাখির কারণে দুই যুবক আত্মহত্যা করেছে। তাদের পরিবারের সদস্যরা রাখির বিরুদ্ধে লড়তে পারেনি। রাখির বিরুদ্ধে মামলাও হয়েছিল, অভিযোগ আনা হয়েছিল আত্মহত্যা প্ররোচনার।’

সম্প্রতি স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আলোচনার সৃষ্টি করেন রাখি। এর মধ্যেই কিছুদিন আগে ওমরাহ পালন করে দেশে ফেরেন তিনি। ভারতে ফিরেই তিনি সরাসরি বলে দিলেন কেউ যেন তাঁকে রাখি নামে না ডাকে। তার এসকল কর্মকাণ্ডের প্রেক্ষিতেই অভিনেত্রীকে একহাত নিলেন তনুশ্রী দত্ত।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

আ. লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে : হাসনাত আবদুল্লাহ

রাশ্মিকার সঙ্গে সম্পর্ক নিয়ে কি দ্বিধায় পড়েছেন বিজয়?

বঙ্গবন্ধুর সর্বোচ্চ ত্যাগে দেশ স্বাধীন হয়েছিল: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বঙ্গমাতা রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত দূরদর্শী ছিলেন

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ

ক্ষমতাচ্যুতরা চুপচাপ বসে থাকবে না : ড. ইউনূস

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

জামায়াতে ইসলামীর কাছে ক্ষমা চাইলেন আওয়ামী লীগ নেতা

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

চুক্তি হলো না, ভেস্তে গেল পাকিস্তান-আফগানিস্তান শান্তি সংলাপ