শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:০৫ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জামালপুরে অনুমোদনহীন ৪ হাসপাতাল বন্ধ

প্রতিবেদক
যায়যায়দিন
September 25, 2023 7:41 pm

জামালপুরের অনুমতি ছাড়া হাসপাতাল পরিচালনার দায়ে চার হাসপাতাল বন্ধ করছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেল সুপার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।

আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনহীন ক্লিনিক পরিচালনা করায় শহরের শেখের ভিটা এলাকায় পিউর ল্যাব অ্যান্ড হাসপাতাল, মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতাল, দড়িপাড়া বাইপাস এলাকায় ডক্টরস হাসপাতাল ও বাগেরহাটা বটতলা এলাকায় সফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়েছে। অনিয়মের দায়ে মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করার জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদনহীন হাসপাতাল পরিচালনার দায়ে চার হাসপাতালে সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন আক্তারুজ্জামান ও জামালপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফ আহমেদ।

সর্বশেষ - সারাবাংলা