শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:৫৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

আমাদের শপথ সংবিধান রক্ষা করার, এটি পবিত্র দায়িত্ব: প্রধান বিচারপতি

প্রতিবেদক
যায়যায়দিন
September 26, 2023 7:41 pm

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‌‘সংবিধানকে সংরক্ষণ ও রক্ষা করা বিচার বিভাগের সবার পবিত্র দায়িত্ব। আমাদের শপথ সংবিধান রক্ষা করার।’ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান বিচারপতি।

এই স্মৃতিসৌধ আমাদের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে নির্মিত হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘আমি এবং আমার সহকর্মীরা এখানে এসেছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদেশের সংবিধান তৈরি হয়েছে। কাজেই সংবিধানকে সংরক্ষণ করা আমি ও আমার সহকর্মীদের প্রত্যেকের পবিত্র দায়িত্ব। আমরা সেভাবেই শপথ নিয়েছি। এই শপথে বলিয়ান থাকার জন্য আবারও স্মৃতিসৌধে এলাম।’

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন প্রধান বিচারপতি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন ও মন্তব্য লিখেন তিনি। মন্তব্যে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাই দুই লক্ষাধিক মা-বোনের প্রতি। জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যে মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তিসংগ্রামে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মূলনীতিসমূহ আমি বাংলাদেশর প্রধান বিচারপতি হিসেবে ও ব্যক্তিজীবনে দৃঢ়ভাবে অনুসরণ করবো।’

প্রধান বিচারপতি আরও লিখেছেন, ‘বীর শহীদগণের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও এর সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আমি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের পক্ষ থেকে সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।’

এর আগে বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে এক বছরে সাড়ে তিন লাখ বিবাহ বিচ্ছেদ

তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

লন্ডন-ভিত্তিক লেখক ও কলামিস্ট মো. ইউসুফ হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের আগুন, আহত ২

শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল

বিশ্বকাপে বাংলাদেশের পথেই হাঁটল আফগানিস্তান!

গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ বুধবার

ফ্রাঙ্কফুর্টের তিন প্রদর্শনীতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান

ঘরবাড়ি-স্কুল-মসজিদ সব হারিয়ে যাচ্ছে নদীতে, দ্রুত ব্যবস্থার দাবি

আওয়ামী লীগ একটি আদর্শিক দল : তথ্যমন্ত্রী