শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:১০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

কালিয়াকৈর মাদ্রাসা শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
যায়যায়দিন
October 1, 2023 2:21 pm

:: গাজিপুর প্রতিনিধি ::

গাজীপুরের কালিয়াকৈর জামিয়া ইসলামিয়া আসমাউল হোসনা মাদ্রাসা এবং এতিমখানার এক মাদ্রাসা শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের বিচারের দাবীতে মানববন্ধন করেছে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয় এলাকার সর্বস্তরের জনগণ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাজীপুরের কালিয়াকৈর জামিয়া ইসলামিয়া আসমাউল হোসনা মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষক মাওলানা মতিউর রহমান শিশুশিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণ ও যৌন হেনস্তা করে আসছিলেন। এমন ঘটনায় অভিভাবকদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা।

মানববন্ধনে বক্তব্যরা বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলমের সাথে দেখা করলেও এর সঠিক কোনো বিচার পাইনি বরং মওলানা জাহাঙ্গীর আলম তার চাচাতো ভাই মাওলানা মতিউর রহমানকে রক্ষা করার জন্য রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন।

মানববন্ধনে নির্যাতিত মাদ্রাসা ছাত্রীর মা বলেন, আমার মেয়ে ভয়ে পড়া-লেখা বাদ দিয়ে দিয়েছে। শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কখনো মেনে নেওয়া সম্ভব নয়। আমি এর সর্বোচ্চ বিচাই চাই।

মানববন্ধনে এক ঘণ্টা অবস্থান নিয়ে তারা কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমদের সাথে দেখা করে স্মারকলিপি দিলে তিনি তাদের আইনি ব্যবস্থা গ্রহণের আশা দেন। মাদ্রাসার অধ্যক্ষকে তলব করেন এবং সাথে সাথে মতিউর রহমানকে বরখাস্ত করার নিদের্শ দেন। পরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত ওসি (আকবর আলী খান)কে মাওলানা মতিউর রহমানকে দ্রুত গ্রেপ্তার করার জন্য বলেন।

পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষক মাওলানা মতিউর রহমান শিশুশিক্ষার্থী সাথে এমন অনৈতিক আচরণ ও যৌন হেনস্তার করে আসছিলেন দীর্ঘদিন যাবত। শিশুশিক্ষার্থীরা ভয়ে কারও কাছে কিছু বলেতে চাইতো না। শিশুশিক্ষার্থী মাদ্রাসায় আসা বন্ধ করে দিলে অভিভাবকদের চাপে তারা সব খুলে বলে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত