শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২১ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রতিবেদক
যায়যায়দিন
October 1, 2023 4:36 pm

:: কালিয়াকৈর প্রতিনিধি ::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক কিশোরী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

প্রতিবাদকারীদের অভিযোগ, অভিযোগ দায়েরের পরও অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। তারা জানান, এ কারণে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য স্থানীয় সংবাদমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের সহায়তা নেন।

৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় একশত মানুষ অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে লিখিতভাবে অভিযোগ উপস্থাপন করেন। অভিযোগকারী পরিবারের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

স্থানীয়দের বক্তব্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশের পরবতির্তে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ঝুকি আরো বেড়ে গেছে। স্থানীয়দের অভিযোগটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোর দাবি জানিছেন।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

সর্বশেষ - সারাবাংলা