শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

শরিয়তপুর গোসাইরহাটে মা ইলিশ রক্ষায় জেলেদের সাথে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
যায়যায়দিন
October 10, 2023 11:20 am

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : গত সোমবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কুলচুড়ি পাতারচরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির, এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার, কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন,স্বপনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তী সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্য কারীকে কমপক্ষে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত