শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মুরাদনগরে ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

প্রতিবেদক
যায়যায়দিন
October 10, 2023 12:10 pm

:: কুমিল্লা জেলা প্রতিনিধি ::

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা মুক্তার এবং বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলালকে মাদকসহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, মুরাদনগর থানা পুলিশ কুমিল্লা পুলিশের সহযোগিতায় বাকি দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - সারাবাংলা