রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ২:৩২ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

পটুয়াখালীতে স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত

প্রতিবেদক
যায়যায়দিন
October 11, 2023 6:02 pm

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি স্কুলের শ্রেণি কক্ষের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়টির এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে এখনও অচেতন আছে পাঁচ শিক্ষার্থী।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুপুর ২টা পর্যন্ত ওই পাঁচ শিশুর জ্ঞান ফেরেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় সুজিত বিশ্বাস নামে এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও পাঁচ জনের জ্ঞান ফেরেনি।

স্থানীয় চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। শিশুদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোটে চিকিৎসক পাঠিয়েছি। ৯ শিশুকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সর্বশেষ - সারাবাংলা