শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:৫৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

শেরপুরে তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
যায়যায়দিন
October 12, 2023 12:44 pm

সুশান্ত রায়, শেরপুর বিশেষ প্রতিনিধি : শেরপুর তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ১১ অক্টোবর বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলার উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদ।

উদ্ভোধনী খেলায় শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড ৩-১ গোলে ৮ নং ওয়ার্ডকে পরাজিত করে। ১ নং ওয়ার্ডে পক্ষে মোর্শেদ ২ গোল ও রনি ১ গোল করেন। অপরদিকে পরাজিত দলের পক্ষে একমাত্র গোল করেন রিপন।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার উপস্থিত ছিলেন।

এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও প্রায় তিন হাজার দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ৯ ওয়ার্ডের ৯ টি দল নাক আউট পদ্ধতিতে খেলে বিজয়ীরা সেমিফাইনালে খেলবে।

সর্বশেষ - সারাবাংলা