শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:৪১ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাগলা কুকুরে কামড়ে আহত-৫ উপজেলা ব্যাপী শিয়াল-কুকুর ও বানর আতংক

প্রতিবেদক
যায়যায়দিন
October 18, 2023 1:15 pm

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ):- সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে পাগলা কুকুর-শিয়াল ও বানরের কামড়ে ১২দিনে প্রায় ২০জন আহত হয়েছন।কখন কাকে কামড়ে বসে এ-নিয়ে গুটা উপজেলা ব্যাপী জন-সাধারণের মাঝে মারাত্মক ভয় ও আতংক বিরাজ করছে।

১৭(অক্টোবর) মঙ্গলবার জগন্নাথপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে জগন্নাথপুর পৌরসভার কেশবপুর গ্রামের মাছুম মিয়া(১৮),ভবেরবাজার এলাকার ঝুনু মিয়া(৪৫),হবিবপুর গ্রামের শাহানাজ(২৩), চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউরা গ্রাম এলাকার আরিফা বেগম(১৫) ও কলকলিয়া ইউনিয়নের এরালিয়া বাজার গ্রামের ছুরত মিয়া(৫০)সহ মোট পাঁচজন পাগলা কুকুরে কামড়ে আহত হয়েছেন।

আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরী বিভাগে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক শাহিন জামান কুকুরের কামড়ে আহত ৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - সারাবাংলা