শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

আল-আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

প্রতিবেদক
যায়যায়দিন
October 24, 2023 9:28 pm

জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। সেখানে এখন মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না তারা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা মঙ্গলবার বিকেলে ইসলামিক ওয়াকফ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে।

ইসলামিক ওয়াকফ বিভাগ আল-আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে। জর্ডানের নিয়োজিত এ ইসলামিক সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির সব গেট বন্ধ করে দিয়েছে এবং মুসলিমদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে।

মুসলিমদের বাধা দিয়ে পুলিশ ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ এবং সেখানে প্রার্থনার সুযোগ করে দিয়েছে বলেও জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। এর মাধ্যমে এই মসজিদ সম্পর্কিত যে চুক্তি রয়েছে সেটি লঙ্ঘন করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ চত্বরে অমুসলিমরা প্রবেশ করতে পারবে। কিন্তু সেখানে প্রার্থনা (নামাজ) করতে পারবে শুধুমাত্র মুসলিমরা। চুক্তি থাকা সত্ত্বেও, অনেক ইহুদি আল-আকসায় প্রবেশ করে সেখানে পুলিশের সহায়তায় জোরপূর্বক প্রার্থনা করে থাকে।

মসজিদটির পবিত্রতা রক্ষার কথা বিবেচনায় রেখে ইহুদি আইনেও বলা আছে আল-আকসা মসজিদে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার সকালে আল-আকসায় নামাজ আদায় করতে আসা মুসল্লিদের বাধা প্রদান করে পুলিশ। প্রথমে তারা শুধুমাত্র বৃদ্ধদের মসজিদে প্রবেশ করতে দিচ্ছিল। এরপর মসজিদটিতে মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলায় গত কয়েকদিন ধরে আল-আকসা মসজিদ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। যুদ্ধ শুরুর পর সেখানে মুসলিমদের উপস্থিতি অনেকটাই কমে যায়।

অপরদিকে যুদ্ধ শুরুর আগে ও পরে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইহুদিদের উপস্থিতি বেড়ে যায়। এ মাসের শুরুতে ইহুদিদের ধর্মীয় উৎসব সুককতের সময় জোর করে কয়েকশ ইহুদি সেখানে প্রবেশ করে।

ইহুদিরা আল-আকসা মসজিদকে ট্যাম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে থাকে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

দেশে রয়েল জিপি সিরিজের লিফট চালু করলো জেপি বিল্ড বিডি

চলতি অর্থবছরে বৈদেশিক বাজেট সহায়তা কমছে : সংসদে অর্থমন্ত্রী

১৫ আগস্টের ছুটি বাতিল

মেয়েদের যেসব দিক লুকিয়ে দেখে ছেলেরা

গোবিন্দগঞ্জে শোক দিবসে মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা:দোয়া ও খাবার বিতরণ

সোমবার দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে চলা-চলের রাস্তায় ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন

খেলনা পিস্তল নিয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করায় ২ যুবক আটক

মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ দিচ্ছে মেটা, পাবেন যারা

নড়াইলে ৪৫ মিনিটের চেষ্টায় অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম পিবিআই