শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৫ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মদ পার্টিতে মাতলেন শ্রীলেখা

প্রতিবেদক
যায়যায়দিন
October 28, 2023 4:10 pm

টলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী বলে পরিচিত শ্রী‌লেখা মিত্র। ক্যারিয়ারজুড়ে যতোটা আলোচনায় ছিলেন তার চেয়েও বেশি আলোচনার সৃষ্টি করেছেন নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরে।

কখনো কোনো কিছুর পরোয়া করেন না শ্রীলেখা। নিজের জীবনকে উপভোগ করে গেছেন নিজের মতো করেই। সর্বশেষ দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন অভিনেত্রী।

যেখানে দেখা গেছে, বাহা‌রি আলোয় স‌জ্জিত বা‌ড়ির ছাদ। এক পা‌শে রাখা টে‌বি‌লে সাজানো মদ ও বি‌ভিন্ন পানীয়। ম‌দের গ্লাস হা‌তে আগত অতিথিদের কেউ কেউ দাঁড়িয়ে, অনেকে গা‌নের তা‌লে নাচ‌ছেন। তাদের মাঝে ছিলেন শ্রীলেখাও।

পরনে শাড়ি, স্লিভলেস ব্লাউজ, কানে বড় ঝুমকো, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখে গোলাপী রঙের ফ্রেমের চশমা। সেই পার্টির ভিডিও নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। যেখানে আবেদনময়ী লুকে নজর কেড়েছেন তিনি।

সবকিছু ঠিকই ছিল কিন্তু পার্টিতে মদের আয়োজন ছিল চোখে পড়ার মতো। যা দেখেই রীতিমতো চটেছেন নেটিজেনরা। শুভ দত্ত নামের একজন লিখেছেন, ‘এটা হলি না, দুর্গাপূজা। মদের প্রচার করা খুব খারাপ।’ প্রীতম লিখেছেন, ‘আপনারা মদ-গাঁজার প্রচার করেন। কারণ আপনারা নিজেদের জীবনে সবচেয়ে অসুখী। আমাদের মধ্যবিত্ত শ্রেণির জীবন আপনাদের থেকে অনেক সুখের।’ আরেকজন লিখেছেন, ‘আসর তো জমে গেছে!’

এবারই প্রথম নয়, এর আগেও জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করে তুমুল সমালোচনার মুখে পড়েন শ্রীলেখা। কারণ সে পার্টিতেও মদ রেখেছিলেন তিনি। এ নিয়েও কম কটাক্ষের শিকার হননি এই অভিনেত্রী।

সর্বশেষ - সারাবাংলা