শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচনের তফসিল পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
যায়যায়দিন
October 31, 2023 7:49 pm

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ সময়ে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হয়। একইসঙ্গে বিএনপি-জামায়াত যেন হরতাল, অবরোধ ও সমাবেশের নামে নাশকতা করতে না পারে সেজন্য সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - সারাবাংলা