শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

রেললাইনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩

প্রতিবেদক
যায়যায়দিন
December 24, 2023 6:07 pm

নারায়ণগঞ্জে রেললাইন লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার সময় ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- জয়নাল, হাবিবুর রহমান ও হাসান। আটকদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে এসআই মোখলেসুর রহমান জানান, আমরা সকাল থেকে রেলওয়েজুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণে ঘটানোর চেষ্টা করছিল। আমরা তাদের হাতেনাতে আটক করেছি।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - সারাবাংলা