শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সেন্টমার্টিনে ৩ দিন বন্ধ থাকবে পর্যটকবাহী জাহাজ চলাচল

প্রতিবেদক
যায়যায়দিন
December 30, 2023 8:04 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেন্টমার্টিনে তিনদিন পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। ফলে এ সময়ে দেশি-বিদেশি কোনো পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যেতে পারবেন না।

আগামী ৬, ৭ এবং ৮ জানুয়ারি একই সঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বন্ধ থাকবে দ্বীপের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ৬,৭ এবং ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজও বন্ধ থাকবে।

জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, যেহেতু নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে সেহেতু ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজও বন্ধ থাকবে। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮টা পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।

সর্বশেষ - সারাবাংলা