শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

শোবিজ তারকাদের ভোট উৎসব

প্রতিবেদক
যায়যায়দিন
January 7, 2024 3:27 pm

রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাররা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।

সাধারণ ভোটারদের পাশাপাশি ভোট দিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এখন পর্যন্ত শোবিজের যেসব তারকা ভোট দিয়েছেন তারা হলেন:

রাজধানী ধানমন্ডির গভমেন্ট হাইস্কুল ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও শিল্পী মেহের আফরোজ শাওন। ভোট দিয়ে তিনি কালি দেওয়া আঙুলের ছবি তার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ভোট দিয়ে আসলাম’।

রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৪৬ মিনিটে ভোট দিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী। ভোট দেওয়ার ছবি তার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমি ভোট দিয়েছি। আপনি দিয়েছেন কী?

সংগীত শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জে তার নির্বাচনী এলাকায় সকাল ১০টার দিকে ভোট দিয়েছেন। কেন্দ্রে গিয়ে তিনি বিজয় চিহ্ন দেখিয়ে ভোট দেন। ভোট প্রদানের ছবি তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন।

রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন গান বাংলা টিভির কর্ণধার তাপস এবং তার স্ত্রী মুন্নী। তাপস ভোট দেওয়ার ছবি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, জয় বাংলা।

অভিনেত্রী তারিন জাহান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিয়ে হাতের কালি প্রদর্শন করা ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন এ অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, আমি আমার ভোট দিয়েছি, আপনি?

চিত্রনাট্যকার ও অভিনয় শিল্পী দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির ছেলে সৌম্য ও দিব্য এবার প্রথমবারের মতো ভোট দিয়েছেন। তার মা অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুকে বিষয়টি প্রকাশ করেছন। দুই ছেলের ছবি পোস্ট করে তিনি লেখেন, প্রথমবার ভোট। যারা ভোট বর্জন করেছে, তারা তরুণদের আবেগ বর্জন করেছে। আমার ভোট, আমার দেশ, ভালোবাসি বাংলাদেশ।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

ঢাকার ৩টি আসনে বিএনপি, দুটিতে জামায়াতের এবং একটিতে এনসিপির প্রার্থী এগিয়ে

সিলেটে ৪টি আসনে বিএনপির জয়, ১টিতে খেলাফত মজলিস

তিন ফরম্যাটের অধিনায়ক সাকিবের মোট ভাতা কত?

শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে

তিতাসে যুবলীগের উদ্যেগে শোক দিবস পালিত

অনাগত সন্তানের পিতাকে প্রকাশ্যে আনলেন ইলিয়ানা!

তামান্নাকে প্রশংসায় ভাসায়, আমাদের গালি দেয়: বারিশা

বরগুনায় সন্তান হত্যার ন্যায় বিচারের দাবিতে রাজপথে মায়ের মানববন্ধন

নড়াইলে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণার গাড়ীবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বঙ্গমাতা রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত দূরদর্শী ছিলেন