শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সাকিবকে নিয়ে বড় সুখবর দিলো বিসিবি

প্রতিবেদক
যায়যায়দিন
January 24, 2024 8:22 pm

চোখের উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে তিনজন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এ কারণে ক’দিন আগে জানা গিয়েছিল, চোখের সমস্যার কারণে ধারণার চেয়েও লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এবার জানা গেল, এই মুহূর্তে অপারেশনের প্রয়োজন পড়ছে না সাকিবের। চোখের চিকিৎসায় আপাতত নন-সার্জিক্যাল কাজগুলো চালিয়ে যাবেন তিনি।

বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, ‘রাতেই দেশে ফিরছেন সাকিব। এরপর যোগ দেবেন সিলেট পর্বে। এই মুহূর্তে অপারেশনের প্রয়োজন পড়ছে না তার।’

এর আগে চোখের রেটিনার সমস্যার জন্য লন্ডনে গিয়েছিলেন সাকিব। সেখানে গিয়ে তেমন কোনো সমস্যার কথা জানা যায়নি। গত ১৮ জানুয়ারি রাতে দেশে ফিরে রংপুরের প্রথম ম্যাচেও খেলেছেন তিনি। কিন্তু সেই ম্যাচের পর তিন আবারো চোখের সমস্যায় পড়েন। ফলে বিপিএলের চেয়ে সাকিবের এই সমস্যার সমাধান জরুরি বলে জানান বিসিবির চিকিৎসক।

সে সময় বিসিবির চিকিৎসক জানিয়েছিলেন, ‘ধারণার চেয়ে আরো বেশি সময় লাগবে। যে কারণে অন্তত ৩-৪ ম্যাচ সাকিবকে পাবে না রংপুর। খেলার চেয়ে তার চোখের সমাধানই এখন গুরুত্বপূর্ণ। সিলেট পর্বে খেলবে কি না, এটা বলছি পারছি না।’

তবে শঙ্কার মেঘ দূর করে রাতেই দেশে ফিরছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে বিপিএলের সিলেট পর্বে রংপুরের হয়ে মাঠ মাতাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই -এডভোকেট আফজাল

কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

বঙ্গমাতা রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত দূরদর্শী ছিলেন

কারামুক্ত হলেন দেড় মাসের শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লুটপাট-অশান্তি না করতে পরীর বিশেষ অনুরোধ

খুলেছে সুন্দরবনের দুয়ার, প্রথম দিনে পশ্চিম বনে ২৮৮২ জেলের প্রবেশ

শনিবার ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আইপিএল নিলামে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন সাকিবরা!

মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিক সমিতি