শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

পিটার হাসের সঙ্গে বিএনপি নেতা মঈন খানের সাক্ষাৎ

প্রতিবেদক
যায়যায়দিন
February 12, 2024 6:43 pm

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

সোমবার(১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১১ মিনিটে মার্কিন দূতাবাস তাদের এক্সে (সাবেক টুইটার) পিটার হাস ও মঈন খানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে।

সেখানে লেখা হয়, বিএনপির আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজকে সাক্ষাৎ করেছেন কিন্তু তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমি জানি না।

সর্বশেষ - সারাবাংলা