শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:০৩ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় চালক-সুপারভাইজার শেরপুরে আটক

প্রতিবেদক
যায়যায়দিন
February 17, 2024 7:21 pm

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৭ জন নিহতের ঘটনায় বাসচালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— বাসচালক সিরাজুল ইসলাম (৪৫) ও সুপারভাইজার জনি মিয়া (৪২)। তারা দুইজনই শেরপুর সদরের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন। তিনি জানান, আটকদের কোতোয়ালি মডেল থানায় আনা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে সদরের চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ অটোরিকশাটিতে থাকা সাতজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী ও সাত বছরের ছেলেসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সর্বশেষ - সারাবাংলা