রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:৪৫ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ফের বিয়ে করলেন সাবেক স্বামী, বোমা ফাটালেন রাখি

প্রতিবেদক
যায়যায়দিন
March 9, 2024 4:56 pm

আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সাবেক স্বামী আদিল খান দুরানি। বিগ বস ১২ প্রতিযোগী সোমি খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (৭ মার্চ) নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথা জানিয়েছেন আদিল।

এদিকে আদিলের বিয়ের পরই বোমা ফাটিয়েছেন রাখি সাওয়ান্ত। রাখির মতে, আদিল তার শরীর ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাখি দাবি করেছেন- আদিল মেয়েদের জীবন নষ্ট করছে। সে অতীতে অনেক বিয়ে করেছে। রাখি আরও বলেন, আদিলের সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি।

গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এমনকি, রাখির দাবি, আদিলের সঙ্গে নাকি তার ডিভোর্সও হয়নি।

সাবেক স্বামীর বিয়ের খবর সামনে আসতেই শুক্রবার (৮ মার্চ) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের কষ্টের কথা জানান রাখি। পোস্টে তিনি লিখেন, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সবরকম যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষন্নতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এইসবের সঙ্গে লড়াই করেছি। আমার শরীর নিয়ে খেলেছে আদিল। কিন্তু, আমি কখনও হাল ছাড়িনি।’ এছাড়াও রাখি সাওয়ান্ত ইনস্টাগ্রামে ক্রমাগত দুঃখের স্টোরি শেয়ার করেছেন। তিনি কেবলই তার সঙ্গে হওয়া প্রতারণা, ঝামেলা এবং যন্ত্রণার কথা বলছেন।

সর্বশেষ - সারাবাংলা