শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশ স্বাধীন না হলে উন্নয়ন সম্ভব হতো না : সেনাপ্রধান

প্রতিবেদক
যায়যায়দিন
March 9, 2024 4:55 pm

বাংলাদেশের যে উন্নয়ন এবং বিশ্বের কাছে যে সম্মান অর্জিত হয়েছে, বাংলাদেশ স্বাধীন না হলে তা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (৯ মার্চ) সকালে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন এবং ৫ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি মেডিকেল কোর ও ডেন্টাল কোর আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে। এ সময় আর্মি মেডিকেল কোর ও ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এসব কোরের অবদানের কথা স্মরণ করেন তিনি।

পরে সেনাপ্রধান আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে অবস্থিত শহিদদের স্মৃতির স্মরণে স্থাপিত ‘বিজ চেতনা’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আর্মি মেডিকেল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে ঊধ্বর্তন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

এই নাম নিয়ে অহেতুক আর বিতর্কে আমি যেতে চাই না: কাদের

বাংলাদেশ নিয়ে ভারত-যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

অভিনেতা তাহসান পর্দায় নেই

আল্টিমেটামের জবাবে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো বেইজিং

সুনির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার অপরাধে বাহিনীকে কলঙ্কিত হতে দেওয়া যায় না: জামায়াত আমির

বাউফলে ৭৩ টি পূজা মন্ডপে চলছে রং তুলির শেষ কাজ

বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬-এর পর্দা উন্মোচন ও স্টল বুকিং উদ্বোধন

ময়মনসিংহে বাস চলাচল বন্ধ ষড়যন্ত্রমূলক, নেপথ্যে ব্যক্তিস্বার্থ

দ্রুত সরবরাহ বৃদ্ধির আইনের অধীন সব কার্যক্রম বন্ধ ঘোষণা

কক্সবাজারে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অসহায় পর্যটক ও স্থানীয়রা