শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:০৩ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

১৭শ কমিয়ে বাড়াল ২৯শ, সোনার ভ‌রি‌ এক লাখ ১৪ হাজার

প্রতিবেদক
যায়যায়দিন
March 23, 2024 5:01 pm

দাম কমানোর দুই দি‌ন না যেতেই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

প্রতি ভরিতে দাম বাড়ছে সর্বোচ্চ দুই হাজার ৯১৬ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এটা এ যাবৎকালের সর্বোচ্চ দাম।

১৭শ কমার ২ দিন পর বাড়ল ২৯শ টাকা, সোনার ভ‌রি‌ এক লাখ ১৪ হাজার

বৃহস্প‌তিবার (২১ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী— সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৭ হাজার ৭৯৯ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী— বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

গত ১৯ মার্চ সোনার দাম ক‌মি‌য়ে‌ছিল বাজুস। যা ২০ মার্চ কার্যকর হয়। ওই দাম অনুযায়ী— আজ বৃহস্প‌তিবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি হয়।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

অপু বিশ্বাসকে নিয়ে যা বললেন শাকিবের নায়িকা ইধিকা

চট্টগ্রাম বন্দরে মাশুল একলাফে ৪১ শতাংশ বৃদ্ধি, ব্যবসায়ীদের উদ্বেগ

নতুন আইফোন আসছে শিগগিরই, দাম হতে পারে আগের মতোই

ছাত্ররা উচ্চ আদালত থেকে ন্যায়বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না: প্রধানমন্ত্রী

মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত কিছু ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন

চুলের যত্নে বেসনের হেয়ার প্যাক

কাল বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস : আ.লীগের কর্মসূচি ঘোষণা

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো ৩৪২০০ মেট্রিক টন কয়লা

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রেমিকের মরদেহ পুঁতে রাখেন প্রবাসীর স্ত্রী