শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:০২ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

পাপনের কাছে যে অনুরোধ সুজনের

প্রতিবেদক
যায়যায়দিন
April 8, 2024 8:26 pm

গেল ১ যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। সেই সূত্র ধরেই বিসিবি সভাপতির সঙ্গে সখ্যতা গড়ে উঠে খালেদ মাহমুদ সুজনের। বিভিন্ন সময়ে পাপনের অনুরোধে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করেছেন সুজন। সবশেষে ওয়ানডে বিশ্বকাপেও দলের সঙ্গে ভারতে ছিলেন এই বোর্ড পরিচালক।

তবে সুজনের দাবি, ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে যথেষ্ট সম্মান পাননি তিনি। ফলে আর এমন দায়িত্ব নিতে চান না সাবেক এই অলরাউন্ডার। আর বিসিবি সভাপতির কাছেও অনুরোধ জানিয়ে রাখলেন, তাকে যেন আর অনুরোধ না করা হয়। অবশ্য সুজন বলেছেন পাপন ভাই তার অধিনায়ক। আজ রোববার মিরপুরের গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক।

সুজন বলেন, ‘পাপন ভাই আমার অধিনায়ক উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করবো। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোন সলিউশন না এখন আর। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো।’

নিজের সম্মানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি রিকোয়েস্ট করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাংলদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না: পলক

‘ঢাকায় ট্রাম্পের সমর্থক আটক’-সহ আ. লীগ নিয়ে যা বলছে ভারতীয় মিডিয়া

কুয়াকাটায় সংবাদকর্মীদের সাথে নবাগত ট্যুরিস্ট পুলিশ সুপারের মতবিনিময় সভা

বাতিল করা হলো পাঠ্যপুস্তক সংশোধন কমিটি

ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল: জামায়াত আমির

সবজি স্থিতিশীল থাকলেও ব্যতিক্রম মাছের বাজার

ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ঝালকাঠির নলছিটিতে মডেল মসজিদের শুভ উদ্ভোধন

উঁচু বাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলকে রক্ষার দাবি পানিবন্দি মানুষের জোয়ারে ভোলার নিন্মাঞ্চল প্লাবিত : দুর্ভোগে হাজারো মানুষ