শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:৫০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

রোহিতের প্রশংসা করে যা বললেন সাকিব

প্রতিবেদক
যায়যায়দিন
June 1, 2024 4:31 pm

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ে মাঠে নামতে যাচ্ছেন রোহিত শর্মা ও সাকিব আল হাসান। এ নিয়ে রেকর্ড সর্বোচ্চ নয়টি আসরেই ভারত-বাংলাদেশের এই দুই তারকা খেলতে যাচ্ছেন। সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ আসরে ম্যাচ খেলার বিচারে অবশ্য এগিয়ে আছেন রোহিত। বিশ্বকাপে তিনি সর্বাধিক ৩৯ এবং দুইয়ে থাকা সাকিব খেলেছেন ৩৬ ম্যাচ। আগামীকাল দুজন বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে মুখোমুখি হবেন। তার আগে রোহিতকে প্রশংসায় ভাসালেন সাবেক টাইগার অধিনায়ক।

খেলার মাঠে বাংলাদেশ–ভারতের দ্বৈরথ বেশ উষ্ণ। ভারত–পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতা সাম্প্রতিক সময়ে সেভাবে না জমলেও, বাংলাদেশ–ভারতের লড়াই মানেই অন্য রকমের উত্তেজনা দেখা যায়। যদিও মাঠে এমন দ্বৈরথের ছিটেফোঁটাও ওঠে আসলো না সাকিব আল হাসানের কথায়। ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক মন্তব্যে উল্টো তিনি রোহিতকে নিয়ে প্রশংসা করেছেন।

ভারতীয় অধিনায়ক রোহিতকে নিয়ে সাকিব বলেন, ‘গত কয়েক বছরে রোহিত যেভাবে ভারতকে নেতৃত্ব দিয়েছে, দুর্দান্ত। ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড অসাধারণ। নেতা হিসেবে দলের প্রত্যেকে তাকে সম্মান করে।’ শুধু ক্যাপ্টেন হিসেবেই নয়, বরং ব্যাটসম্যান রোহিত সম্পর্কেও শ্রদ্ধাশীল সাকিব, ‘ও (রোহিত) এমন একজন ক্রিকেটার, যে একহাতে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারেন।’

সর্বশেষ - সারাবাংলা