শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

নিহতদের স্মরণে দেশব্যাপী গায়েবানা জানাজার নির্দেশ ওবায়দুল কাদেরের

প্রতিবেদক
যায়যায়দিন
July 17, 2024 10:10 pm

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে বিএনপি-জামাতের ‘সশস্ত্র ক্যাডারদের’ হামলায় ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীসহ নিহতদের জন্য দেশব্যাপী গায়েবানা জানাজার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৭ জুলাই) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তা জানানো হয়।

এতে বলা হয়, বুধবার বাদ আছর গতকাল বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে দেশব্যাপী গায়েবানা জানাজা অনুষ্ঠানের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরেক বিবৃতিতে বলা হয়, বুধবার, বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - সারাবাংলা