শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

‘অনেকটা ভালো’ আছেন খালেদা জিয়া

প্রতিবেদক
যায়যায়দিন
July 28, 2024 12:54 am

গত ১৮ দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তার শারীরিক অবস্থা ‘অনেকটা ভালো’ বলে জানিয়েছে বিএনপি ও চিকিৎসকরা। দলটির নেতারা বলছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে দলের মধ্যে উদ্বেগ নেই। তিনি এখন আগের চাইতে অনেকটা ভালো আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এক কর্মকর্তা বলেন, গতকাল রাতে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলাম। চিকিৎসকরা জানিয়েছেন— ম্যাডাম অনেকটা ভালো আছেন।

বিএনপির একজন চিকিৎসক নেতা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভালো হলেও কবে বাসায় ফিরবেন সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আসলে চিকিৎসকরা ম্যাডামকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। যার কারণে তাকে আরও কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার পক্ষে তারা। এই কারণে কবে নাগাদ তাকে বাসায় নিয়ে আসা হবে সেটা ঠিক নেই।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম আগের মতো সিসিইউ সুবিধাসম্বলিত কেবিনে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন।

সর্বশেষ - সারাবাংলা