শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্ব গণমাধ্যমে আন্দোলনের খবর ‘বিক্ষোভে ফের কাঁপল বাংলাদেশ’

প্রতিবেদক
যায়যায়দিন
August 4, 2024 4:08 pm

বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে বিশ্ব গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার করা হয়েছে। আজ শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘গণ বিক্ষোভ’ কর্মসূচি পালিত হয়েছে। এতে সারাদেশেই সাধারণ মানুষকে রাজপথে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাদের খবরের শিরোনামে লিখেছে, ‘এক সপ্তাহের প্রাণনাশক ধরপাকড়ের পর বিক্ষোভে ফের কাঁপল বাংলাদেশ।’ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চাকরিতে কোটার সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনের পর প্রাণনাশক ধরপাকড়ের পর বিক্ষোভকারীরা বাংলাদেশে নতুন আন্দোলন শুরু করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, ‘খুনি সরকার। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়েছে।’

ভারতীয় আরেক সংবাদমাধ্যম শিরোনাম করেছে, ‘দুইজন নিহত, ১০০ জন আহত, হাসিনার পদত্যাগ চেয়ে বাংলাদেশে আন্দোলন বেগবান হয়েছে।’

সর্বশেষ - সারাবাংলা