শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

নতুন সরকার শুরুই করল বৈষম্য দিয়ে : জ্যোতি

প্রতিবেদক
যায়যায়দিন
August 10, 2024 12:59 am

বিনোদন অঙ্গনে পরিচিত মুখ ও চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ক্যারিয়ারে শোবিজের মত রাজনৈতিক অঙ্গনেও ছিলেন বেশ সক্রিয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসবেও পরিচিত তিনি; আওয়ামীলীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে একটি পদও জুটেছিল তার।

গত সোমবার শেখ হাসিনার পতনের পর যেন একরকম অভিভাবকহীন হয়ে পড়ে জ্যোতিকার মত কিছু তারকারা। তাদের অনেকের এখন খোঁজ নেই। লাপাত্তা এসকল তারকাদের নিয়মিত খবরে রাখছেন জনসাধারণও। তারকাদের কেউ তো সামাজিক মাধ্যমে মুখ খুললেই পড়ছেন নেটিজেনদের তোপের মুখে।

এরই মধ্যে ড. ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাতে নিয়মানুযায়ী আয়োজন হয় শপথ পাঠের। সেখানে হয় কোরআন তেলাওয়াত। আর এ নিয়েই পরদিন সামাজিক মাধ্যমে আপত্তি তুললেন জ্যোতিকা জ্যোতি; নতুন সরকার গঠন নিয়ে বৈষম্যের প্রশ্ন তুললেন তিনি।

সামাজিক মাধ্যমে জ্যোতি লেখেন, ‘শুভ দিন! নতুন বাংলাদেশের প্রথম দিন। ভয়ংকর কটা দিনের পর, বাক স্বাধীনতার প্রথম দিনে এই লেখার মধ্যে দিয়ে স্বাধীনতা উদযাপন শুরু করলাম!’

সর্বশেষ - সারাবাংলা