শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

দুষ্কৃতকারীদের দমনের আহ্বান জবি ছাত্রদলের

প্রতিবেদক
যায়যায়দিন
August 10, 2024 12:56 am

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (০৯ আগস্ট) জবি শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

পাশাপাশি অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল অপকর্মের সঙ্গে জড়িতদের প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার গণ-আন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পালিয়ে যাওয়া হাসিনার দোসররা এখনো অপকর্মে লিপ্ত আছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোন অপকর্মের সংবাদ পেলে তাদের বেঁধে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয় বিবৃতিতে।

সর্বশেষ - সারাবাংলা