শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:৪০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহে থানা পুলিশের কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

প্রতিবেদক
যায়যায়দিন
August 11, 2024 6:05 pm

দেশের উদ্ভূত পরিস্থিতিতে টানা কয়েকদিন ময়মনসিংহে থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। শনিবার (১০ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন।

তিনি সাংবাদিকদের জানান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জে মোট ৩৬টি থানা রয়েছে। এর মধ্যে ৩৪টি থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে। খুব দ্রুত বাকি দুটি থানার কার্যক্রম শুরু হবে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে এদিন দুপুরে কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত আর্মি অ্যান্ড ডকট্রিন কমান্ডের কর্নেল মাহমুদ হাসান, এসপি মাছুম আহম্মেদ ভূঞা প্রমুখ।

এ সময় কর্নেল মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে। তাই পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

সূত্র জানায়, গত কয়েক দিন ধরে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা ময়মনসিংহ পুলিশ লাইন্সে বিক্ষোভ মিছিল করে ১১ দফা দাবি জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় তারা আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। ইতোমধ্যে সে সংবাদ সম্মেলনের বার্তা কর্মরত সাংবাদিকদের জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক সাংবাদিক।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

সিলেটে নবজাতক শিশু টিকা সরবরাহ স্বাভাবিক হয়েছে

দেশি কাঁচামরিচের দাম কমেছে হিলিতে

ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রয়াত সদস্যদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে পর্যটন এলাকায় মোবাইল নেটওয়ার্ক ভোগান্তিতে পর্যটকরা

অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার, যে আশ্বাস পেলেন

‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে চায় বিএনপি’

অন্তর্বর্তী সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে : নুর

সতর্ক করে চোর ধরতে গেল ভোক্তা অধিকার