শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:১৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
যায়যায়দিন
August 13, 2024 6:31 pm

ছাত্র-জনতার গণ-অভ‍্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দাবি করেছেন ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এই হত‍্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত‍্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন‍্যথায় দেশের ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ‍্য হবে।

বিক্ষোভ মিছিলে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন। এতে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতৃত্ব দেন।

সর্বশেষ - সারাবাংলা