শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:৫৫ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে ইইউয়ের সহযোগিতা চায় বিএনপি

প্রতিবেদক
যায়যায়দিন
August 19, 2024 4:02 pm

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে বিএনপি। এ ব্যাপারে ইইউয়ের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (সোমবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইইউয়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ইইউয়ের এই প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হয়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে বড় অংকের অর্থ লোপাট করেছেন বলে খবর প্রকাশ পেয়েছে— এ ব্যাপারে বিএনপি কোনো তদন্ত চায় কি না, এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, তদন্ত তো অবশ্যই হয়। এটা নিয়েও আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে… বিভিন্ন মাধ্যমে ১০০ বিলিয়ন ডলারের ওপর পাচারের কথা বলা হচ্ছে, এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি সবাইকে এ নিয়ে কাজ করতে হবে। তারা এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।’

বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমির খসরু আরও বলেন, পটপরিবর্তনের পরে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে। অর্থনৈতিক, রাজনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে ও কোথায় সমর্থন দিতে পারে। বাংলাদেশ যে একটি গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে বের করার জন্য কোন দিকগুলোতে সমর্থন দিলে ভালো হয়, তা নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, গণতন্ত্রে ফিরে আসতে তো নির্বাচন ছাড়া সুযোগ নেই। সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে আরও অংশ নেয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সর্বশেষ - সারাবাংলা