শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবে সরকার

প্রতিবেদক
যায়যায়দিন
August 29, 2024 6:47 pm

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।

আজ (বৃহস্পতিবার) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের খেলার অঙ্গন থেকে দুইটা ভালো খবর এসেছে। একটা হচ্ছে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন ২০২৪, এটাতো বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত যে, আমরা তাদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করব।

তিনি আরও বলেন, আরেকটা হলো- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়েছে। আমরা মনে করছি খেলোয়াড়দের মধ্যে এই যে একটা উদ্যোম এসেছে, এটাকে ধরে রাখার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার। সেজন্য আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি।

বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এই প্রথম শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বুধবার স্বাগতিকদের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে লাল-সবুজের দল।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

পাপুয়া নিউগিনির ভূমিধসে নিহত বেড়ে ৩ শতাধিক

ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশকে বিপথে নেওয়ার চেষ্টা হয়েছিল

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় ১৫ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন

রাজধানীজুড়ে অবস্থানের পাশাপাশি শান্তি সমাবেশের মাধ্যমে শোডাউন করবে আওয়ামী লীগ

হেলথ ডিক্লারেশন ফরম অনলাইনে পূরণ করবেন যেভাবে

ভ্যাপসা গরম থেকে রক্ষা পাওয়ার ১০ উপায়

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ

একজোট হয়ে ষড়যন্ত্র করেও লাভ হবে না: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

ভারতের বাজারে এখনও ১০ হাজার কোটি টাকার দু’হাজারের নোট