রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:৪৫ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

দুই ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্নার

প্রতিবেদক
যায়যায়দিন
August 29, 2024 6:49 pm

কখনও নতুন প্রেম তো কখনও আবার বিচ্ছেদ, এসব কারণেই সংবাদের শিরোনামে উঠে আসেন একাধিক তারকা। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি থাকে না।

বিশেষ করে প্রেম, বিচ্ছেদ নিয়ে হরহামেশাই আলোচনা চলে সংবাদমাধ্যমে। দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া তাদেরই একজন।

একাধিক সুপারহিট ছবি রয়েছে তার ঝুলিতে। বহু তারকার সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন। শুধু দর্শকই নয়, এই নায়িকাতে মুগ্ধ ছিলেন ক্রিকেটাররাও।

জিকিউ-এর রিপোর্ট অনুসারে, তামান্নার মোট সম্পত্তির পরিমাণ ১২০ কোটি টাকা। একটি ছবির ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। কোনো বিজ্ঞাপন প্রচারের জন্য নেন ৭-৮ কোটি টাকা। স্বাভাবিকভাবেই বিলাসবহুল জীবনযাপন এই নায়িকার।

তবে পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।

তবে বিজয়ের আগে দুই ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্না ভাটিয়ার। যাদের একজন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।

যদিও কোহলির সঙ্গে সম্পর্কটা গুঞ্জন হিসেবেই থেকেছেন। শোনা যায়, এক বিজ্ঞাপনের সূত্র ধরে কোহলির প্রেমে পড়েন তামান্না। যদিও সেই সম্পর্ক বহুদূর আগায়নি।

তামান্নাকে কবে বিয়ে করছেন, মুখ খুললেন বিজয়

তবে রাজ্জাকের সঙ্গে সম্পর্কটা গুঞ্জন বলেই কিছু ছিল না। এই ক্রিকেটারের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন অভিনেত্রী। তবে একটা সময়ে ভেঙে যায় তাদের সেই সম্পর্ক। এরপরই অভিনেত্রীর জীবনে আসে বিজয় ভার্মা।

এদিকে বিজয় ভার্মার মোট সম্পদ তামান্না ভাটিয়ার থেকে ৭ গুণ কম। মিডিয়া রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে বিজয় ভার্মার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা এবং তামান্নার মোট সম্পত্তি ১২০ কোটি টাকা।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে রমজানে বাড়বে না পণ্যের দাম

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কে এই মিথিলা?

সাকিব ছাড়াও ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত যারা

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের বিশাল জনসভা

সাক্ষ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইয়াবা উদ্ধার মামলার রায়

মঞ্চে এষাকে যৌন হেনস্তা, অভিযুক্তকে ধরে কী করেছিলেন অভিনেত্রী?

রোটারী ইন্টারন্যাশনাল চলতি অর্থ বছরে পাঁচ শতাধিক প্রজেক্ট বাস্তবায়ন করবে

নারীর হাড় ভালো রাখবে যেসব খাবার

বঙ্গবন্ধুর নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না : এনামুল হক শামীম

মাদারীপুরে সরকারি স্কুলের বেঞ্চ গায়েব, খুজে পাওয়া গেলো ভাংগাড়ি দোকানে