শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:০২ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ওমানে বাংলাদেশি পরিবারের রাজকীয় বিয়ে

প্রতিবেদক
যায়যায়দিন
September 5, 2024 8:37 pm

ওমানে বাংলাদেশি পরিবারের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়েছে। দেশটির বারকা রমেশ নামক স্থানের প্লাম প্লেস নামের একটি বিলাসবহুল রিসোর্টে আয়োজন করা হয় এ রাজকীয় বিয়ের।

গত ২৫ আগস্ট রাত ৯টায় বরের আগমনের মধ্য দিয়ে সূচনা হয় বিয়ের আনুষ্ঠানিকতা। প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতে আয়োজন করা হয় দেশীয় বিয়ের সব আনুষ্ঠানিকতার।

বর বাংলাদেশি মালিকানাধীন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী রামাল আল উস্তা ন্যাশনাল এলএলসির স্বত্বাধিকারী শামশুল আলমের প্রথম সন্তান আরফাদুল আলম কায়স এবং কনে আব্দুল্লাহ আল শাকালী অ্যান্ড সন কো-এএসএসওর স্বত্বাধিকারী জহের মিয়ার বড় মেয়ে বিবি আমেনা রেফায়া।

বিয়েকে কেন্দ্র করে দিনব্যাপী ওমানে বাংলাদেশি কমিউনিটিতে ছিল খুশির আমেজ। একদিন আগেই বাঙালি রীতিনীতি অনুযায়ী হলুদ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হয়।

জমকালো আয়োজনের এ বিয়েতে উপস্থিত ছিলেন এক হাজারের বেশি অতিথি। স্থানীয় ওমানি, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অতিথিদেরও উপস্থিত হতে দেখা যায় এই বিয়ের অনুষ্ঠানে।

এছাড়াও বিয়েতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ওমানে বসবাসরত কয়েকশ পরিবারসহ নানা শ্রেণিপেশার মানুষ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নেতারা, চট্টগ্রাম সমিতি ওমানের নেতারা, বাংলাদেশ স্কুল মাস্কাটের কর্মকর্তারা, জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা, গাউছিয়া কমিটির নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা ও উদ্যোক্তারা।

ওমান বাংলাদেশি কমিউনিটির নেতাদের উপস্থিতিতে বিয়ের আয়োজন শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ডিনারের ব্যবস্থা করা হয়।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

টাকা পাচার করতে নিজেই মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান খোলেন হারুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রটোকল অফিসার আমিনুরের নেতৃত্বে বেপরোয়া ঘুষ বাণিজ্য

ছেলের লিভ-ইন সম্পর্কে আপত্তি নেই শ্রাবন্তীর

ছোটবোন কে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল

ছাত্ররা উচ্চ আদালত থেকে ন্যায়বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে : নুর

সাকিবের খেলা-না খেলা নিয়ে মাথাব্যথা নেই ভারতীয় কোচের

টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৩৪ রান