শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৬১ ফিলিস্তিনির মৃত্যু

প্রতিবেদক
যায়যায়দিন
September 8, 2024 12:20 am

দখলদার ইসরায়েলের হামলায় গত ৪৮ ঘণ্টায় গাজায় ৬১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৬২ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নতুন করে আরও ৬১ জন নিহত হওয়ার মাধ্যমে গাজায় চলমান যুদ্ধে ৪০ হাজার ৯৩৯ ফিলিস্তিনির মৃত্যু হলো। অপরদিকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৬১৬ জনে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া তারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। এরপরই গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েল।

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে গত কয়েক মাস ধরে যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে। তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থের কারণে যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না।

গত সপ্তাহেও গাজার রাফাহ ক্রসিং থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনারা। যদি যুদ্ধবিরতির চুক্তি হতো তাহলে এই ৬ জিম্মির মধ্যে তিনজন প্রথম ধাপেই ছাড়া পেতেন।

গাজায় বর্বর হামলা চালানো ছাড়াও সেখানে সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এ কারণে সেখানকার সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অপুষ্টিতে ভোগে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

ব্যাকপেইন দূর করার ঘরোয়া উপায়

নীরা চরিত্রটির গল্প জানালেন মিম

নড়াইলে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণার গাড়ীবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি-জামায়াত এখনও বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় : নাছিম

দিনভর মধুখালী, আলফাডাঙ্গায় দাপুটে প্রচারণায় ফরিদপুর-১ আসনের এমপি প্রার্থী আরিফুর রহমান দোলন

ডায়াবেটিস রোগীরা আম খাওয়ার সময় যে নিয়মগুলো মেনে চলবেন

ড. কামালের নেতৃত্বে জোট করা নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ফেসবুকে ছড়িয়ে পড়া পণ্যের মূল্য তালিকা ভুয়া : ভোক্তা অধিকার