শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:৪৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

আগের সরকার ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে

প্রতিবেদক
যায়যায়দিন
September 10, 2024 9:16 pm

আওয়ামী লীগ সরকার ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আপনারা তো জানেন, মূল্যস্ফীতি কেন বাড়ল। টাকা ছাপিয়ে ৬০ হাজার কোটি টাকা দিয়ে দিয়েছে। এগুলোর প্রভাব আছে। সেগুলো কমিয়ে আনতে গেলে আরও সময় লাগবে।

৬০ হাজার কোটি টাকা কত সময়ে ছাপানো হয়েছে সে বিষয়ে কিছু বলেননি উপদেষ্টা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টাকা ছাপানোর বিষয়ে কথা বলেন সালেহউদ্দিন আহমেদ।

মূল্যস্ফীতি কমলেও বাজারে এর প্রভাব দৃশ্যমান নেই– সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মূল্যস্ফীতি একটু একটু করে কমছে। আপনারা হয়ত সেটা বুঝতে পারছেন। সাপ্লাই সচল রাখতে আমরা আরও উদ্যোগ নিচ্ছি। সাপ্লাইয়ে কোনো কমতি হবে না। বাজারজাতকরণের ব্যাপারে আমাদের ভোক্তা অধিকার কাজ করবে।

সর্বশেষ - সারাবাংলা