শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:০০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি

প্রতিবেদক
যায়যায়দিন
September 15, 2024 8:03 pm

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১১৬ কোটি ৭২ লাখ (এক দশমিক ১৬ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। এর আগের সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার (৫৮৪ মিলিয়ন) ডলার।

রোববার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৭৩ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলারের রেমিট্যান্স।

গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার (২ দশমিক ২২ বিলিয়ন)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।

সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে আসে। দেশীয় মুদ্রার যার পরিমাণ দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। রেমিট্যান্সের অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফকে নিয়ে যা বলছে বিসিবি ও বাফুফে

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি

কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন

গলার স্বর বসে গেলে করণীয় কি ?

শ্রাবন্তীর থাইল্যান্ডের ছবিতে মত্ত নেটপাড়া!

টিআইবি বিএনপির দালাল : ওবায়দুল কাদের

হিজবুল্লাহর কাছে পরাজয় থেকে ইসরাইলকে অবশ্যই শিক্ষা নিতে হবে: ইসমাইল ঘানি

গোপালগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে মন্দির থেকে মন্দিরে সদর থানা পুলিশ

এমপি ও ক্রিকেটার সাকিবের দায়িত্ব নিয়ে যা বলছেন নান্নু

মোংলায় দুর্গাপূজা উপলক্ষে ডিও বিতরণে উপমন্ত্রী হাবিবুন নাহার