শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রতিবেদক
যায়যায়দিন
September 29, 2024 4:32 pm

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের চিহ্নিত চাঁদাবাজ আতাউর রহমানকে (৪৭) সেনাবাহিনী আটক করেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা হাবিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আতাউর রহমান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সন্ত্রাসী আতাউর মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন মার্কেটে প্রায় ৩০টি দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। পরে প্রত্যেক দোকানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের দোকান খুলে দেয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথের বিশাল জায়গা দখল করে ফলের দোকান বসিয়ে দোকান প্রতি ৫০০ টাকা করে প্রতিদিন ২ লাখ টাকার উপরে চাঁদা আদায় করেন তিনি।

এ ছাড়াও নাফ ও বোরাক পরিবহন এবং ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন পরিবহনে ব্যাপক চাঁদাবাজি করে আসছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মহসিন বলেন, সেনাবাহিনীর সদস্যরা আতাউর রহমানকে আটক করে থানায় দিয়ে গেছেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন

বিএনপি ক্ষমতায় থাকতে গণতন্ত্রের বস্ত্রহরণ করেছে: কাদের

ডেঙ্গুতে মৃত্যু তিনশ ছাড়াল

ঈদের আগেই উৎসবভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা!

উপদেষ্টা পরিষদে যুক্ত হতে যাওয়া চারজনের পরিচয়!

শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

অভিনেত্রীর মৃত্যুর অন্তর্বাসে বীর্যের সন্ধান পাওয়া গেছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ছাড়

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন, লিটন আক্তার পলাশ

‘ভিসা নীতি প্রয়োগের কারণে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়েছে’