শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

প্রতিবেদক
যায়যায়দিন
October 15, 2024 6:01 pm

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিমান হামলার পাশাপাশি তারা স্থলপথেও হামলা চালাচ্ছে। এমন অবস্থায় দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলার মধ্যে সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের ২৫টি শহরের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিকভাবে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার আদেশ জারি করেছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই লেবাননের এই শহরগুলোর বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যেতে বলেছেন।

খালি করতে বলা শহরের তালিকার মধ্যে রয়েছে— বোরঘোলিয়েহ, কাসমিয়েহ, নবী কাসিম, আল-মাতারিয়াহ, খারায়েব, মাজরাত কাউথারিয়েত এল রেজ, আনসার, বাবলিয়াহ, দেইর তাকলা, আদলউন এবং আনসারিয়েহ।

এছাড়াও মেরুয়ানিয়েহ, জেফতা, বাফারুয়েহ, হাব্বাউচ, নাবাতিহ, সেজউদ, জবা, আনকউন, বানাফউল, কেননারিত, জেইতা, আরনায়া, মাজরাত মাতারিয়েত জবা এবং তানবোরিত শহরগুলোও এই তালিকায় রয়েছে।

আদ্রাই বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এই শহরের বাসিন্দাদের “উপযুক্ত পরিস্থিতিতে” ফিরে আসার অনুমতি দেবে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কয়েক ডজন শহর থেকে মানুষজনকে সরে যাওয়ার আদেশ জারি করেছিল। পরে তেল আবিব সেসব ওই এলাকায় বিমান ও স্থল হামলা চালায়।

মূলত ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার নামে লেবাননজুড়ে বিশাল বিমান হামলা শুরু করেছে। এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪৮৮ জন নিহত হয়েছেন এবং আরও ৪ হাজার ২৯৭ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলের বর্বর এই আক্রমণের কারণে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

মস্কো হামলায় নিহত বেড়ে ১১৫, আরও বাড়ার শঙ্কা

গাজায় ফিল্ড হাসপাতালের সরঞ্জামবাহী জাহাজ পাঠাল তুরস্ক

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজার শহর থেকেই সেন্ট মার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ

সিলেটে জোড়া খুনের মামলায় ৩ জনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন

নড়াইলে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণার গাড়ীবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমে বিএনপি নেতাদের নাম আসবে: কাদের

এরশাদের স্মৃতি নিয়ে এগিয়ে যাবে দল : রওশন এরশাদ

সরকারের পদত্যাগের পর ফেসবুকে যা বলছেন ক্রিকেটাররা

যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মধুমিতা