শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বিতর্কে আলিয়া-করণের ‘জিগরা’

প্রতিবেদক
যায়যায়দিন
October 15, 2024 6:01 pm

সমালোচকদের মন পায়নি করণ জোহর-আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমা। বক্স অফিসের তেমন একটা ভালো অবস্থা নেয়। সিনেমার ‘ফেক কালেকশন’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করেছেন দিব্যা খোসলা কুমার। এবার ‘জিগরা’ টিমের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন মণিপুরের অভিনেতা বিজৌ থাংজাম।

তিনি দাবি করেছেন যে, ইম্ফলে থাকেন সেকথা স্পষ্টভাবেই জানিয়েছিলেন কিন্তু কোনও খবর আজ পর্যন্ত দেওয়া হয়নি। উত্তর-পূর্ব ভারতের একজন অভিনেতা হিসেবে এই ধরনের ব্যবহার তার অত্যন্ত বৈষম্যমূলক মনে হয়েছে।

এতে তার সময় নষ্ট হয়েছে বলেও জানান অভিনেতা। তার বক্তব্য, যত বড়ই প্রযোজনা সংস্থা হোক না কেন এমন ব্যবহার একেবারেই গ্রহণযোগ্য নয়। নিজের এই পোস্টে দিব্যা খোসলা নামের হ্যাশট্যাগও দিয়েছেন বিজৌ। ‘জিগরা’ নিয়ে বক্তব্য পেশ করার পর থেকে তার বিরুদ্ধে ক্রমাগত বর্ণবিদ্বেষমূলক ও বৈষম্যমূলক মন্তব্য করা হচ্ছে।

এরপরের পোস্টেই আবার বিজৌয়ের অভিযোগ, ‘কিছু বিষয় কখনও পালটায় না, তাইনা? এতে আশ্চর্যের কিছু নেই যে ভারতের মূল ভূখণ্ডে কিছু মানুষের থেকে এমন বাজে ব্যবহার উত্তর-পূর্বের বাসিন্দারা পাচ্ছে। মনে রাখতে হবে আমরা সবাই ভারতীয় আর এই বৈচিত্র্য উদযাপন করা উচিত। জয় হিন্দ।’

‘মেরি কম’, ‘শিবায়’, ‘জগ্গা জাসুস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র মতো একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন বিজৌ। মণিপুরের এ অভিনেতার অভিযোগ, গত বছর তাকে ‘জিগরা’য় অভিনয়ের অফার দেওয়া হয়েছিল। এর জন্য দুবার নিজের অডিশনের টেপ পাঠিয়েছিলেন। গোটা ডিসেম্বর মাস শুটিংয়ের জন্য বুক করা হয়েছিল। কিন্তু তারপর আর শুটিংয়ের তারিখ নিশ্চিতভাবে জানানো হয়নি।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

তিতাসে শিক্ষার্থীদের মাঝে যুবলীগ নেতা সারওয়ার বাবুর শিক্ষাসামগ্রী বিতরণ

পদত্যাগ করে‌ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

মঞ্চে এষাকে যৌন হেনস্তা, অভিযুক্তকে ধরে কী করেছিলেন অভিনেত্রী?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি সপ্ন সুষ্ঠ একটা নির্বাচন, ইকবাল সোবহান চৌধুরী

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন!

শরীয়তপুরের সখিপুর থানা সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম শুরু

ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে বিপাকে ইসরাইল

আবেদনময়ী দৃশ্যে কাঁচি, একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘ফাইটার’

ওসি বদলিতে আরও ৩ দিন সময় পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছাড়াল, হাসপাতালে ৩০০৮