:: চট্টগ্রাম সংবাদদাতা ::
পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রামের মেসার্স গাউসে এ-পাক বাণিজ্য সংস্থা’র স্বত্বাধিকার আবু মোহাম্মদ তহিদুল ইসলাম এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর-গুদামঘরে আগুন দিয়েছে। এছাড়া টিসিবির প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার মালামাল স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ভুক্তভোগী আবু মোহাম্মদ তোহিদুল ইসলাম। সোমবার (১১ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, এরশাদ উল্লাহর লোকজন হেফাজতকর্মীদের সাথে নিয়ে ব্যবসায়ী আবু মোহাম্মদ তোহিদুল ইসলাম সঙ্গে পূর্বশত্রুতার কারণে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পূর্বশত্রুতার জের ধরে এরশাদ উল্লাহর নেতৃত্বে বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রথম দোকানে ভাঙচুর চালিয়ে লুটপাট করে। এ সময় হামলাকারীরা গুদাম থেকে টিসিবির প্রায় ৩০থেকে ৪৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভোক্তভোগী জানান, থানায় যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি প্রশাসন অকার্যকর হয়ে পড়েছে।
চট্টগ্রাম থানার ওসি (তদন্ত) আরিফ উদদীন বলেন, এ হামলার ঘটনায় আমরা শুনেছি। তবে অনেক পুলিশ থানায় না থাকায় আমরা অসহায় এই মুহূর্তে আমরা কোনো জোড়ালো ভুমিকা রাখতে পারছি না।
উল্লেখ্য সরকার পতনের এক দফা আন্দোলন শুরুর পর দেশের বিভিন্ন স্থানে অনেক থানায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় বিক্ষোভকারীদের হাতে থানা জ্বালিয়ে দেয়া থেকে শুরু করে ৪৫০টিরও বেশি থানা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসময় ছাত্র-জনতার বিপ্লবের মুখে থানা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরে যায়। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সহিংসতা বৃদ্ধি পায়।


















