:: মুন্সীগঞ্জ প্রতিনিধি ::
শিপিং পোর্ট এর মালিক লৌহজং থানার সাবেক আওয়ামী লীগের নেতা আশরাফ হোসেন খান বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির অফিসে জেলা সভাপতি আবদুল হাই এর সঙ্গে দেখা করেন তারা।
পরে দলটির লৌহজং উপজেলা সভাপতির হাতে আবেদনপত্র দিয়ে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হয়েছেন তারা। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
যোগদান অনুষ্ঠানে আশরাফ হোসেন খান বলেন, বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয়ে বিএনপি করতাম পরে আওয়ামী লীগের চাপের মুখে দীর্ঘ সময় আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতি যে সম্মান দিয়েছেন তাতে আমরা বিমোহিত।
উল্লেখ্য যে, মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাট এলাকায় প্রভাবশালী চক্র এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা সিন্ডিকেটের অন্যতম “অদৃশ্য মাফিয়া” হিবেবে তার নাম সবার উপরে। কথায় রয়েছে সরকার পরিবর্তন হয় কিন্তু মাওয়া ফেরিঘাট এলাকায় অদৃশ্য মাফিয়ার শক্তি পরিবর্তন হয় না। যে সরকার আসে না কেন তার শুধু দল পরিবর্তন করে। ব্যবসায়ীদের কাছ থেকে চুরি, ভারত বা চীন থেকে আসা শিপিং কন্টেইনার পোর্ট থেকে অদৃশ্য হওয়া এবং অননুমোদিতভাবে কন্টেইনার অন্য দেশে পাঠানোর, নারী পাচার, পতিতাবৃত্তির মতো অপরাধ এখানে এখন অহরহ হচ্ছে।


















