শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

শাওয়ালের ৬ রোজা যেভাবে রাখবেন

প্রতিবেদক
যায়যায়দিন
April 5, 2025 6:56 pm

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখল অতঃপর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল, সে যেন সারাবছর ধরেই রোজা রাখল। (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৪)

শাওয়ালের এই ৬ রোজা ঈদের পরের দিন থেকেই রাখা যায়। কেউ চাইলে টানা ৬ দিনে এই রোজা পালন করতে পারবেন, আবার একাধারে রাখতে না পারলে বিরতি দিয়ে দিয়ে রাখতে পারবেন। যেমন, একদিন রেখে আরেকদিন বিরতি দিয়ে এভাবে রাখতে পারবেন।

কারো কাজের চাপ বা ব্যস্ততা থাকলে তিনি একদিন রোজা রেখে আরেকদিন বিরতি নেওয়ার পদ্ধতি অবলম্বন করতে পারেন। এভাবেই দুই সপ্তাহ সময় নিয়ে তার ৬টি রোজা পূর্ণ হয়ে যাবে।

এছাড়াও আরেকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তাহলো— প্রতি সপ্তাহের সোম-বৃহস্পতিবার নফল রোজা রাখা সুন্নত। অনেকেই সপ্তাহের এই দুইদিন রোজা রাখেন। যারা এই রোজা রাখেন, তারা এ সময় শাওয়ালের রোজার নিয়ত করে নিতে পারেন, এতে করে শাওয়ালের রোজাও আদায় হয়ে যাবে।

এর বাইরে অনেকে আইয়ামে বিজের (প্রতি আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে হাদিসে বর্ণিত নফল রোজা।) রোজার আমল করে থাকেন। তারা এই রোজার সঙ্গে শাওয়ালের রোজার নিয়ত করতে পারেন। এবং আগে-পরে মিলিয়ে আরও তিন দিন রোজা রাখলেই সহজেই শাওয়ালের রোজা আদায় হয়ে যাবে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

মানুষের স্বপ্ন আওয়ামী লীগ সরকার বাস্তবে রূপ দিচ্ছে: তথ্যমন্ত্রী

বিএনপি কর্মসূচি করে বিদেশিদের দেখাতে চায় : তথ্যমন্ত্রী

পাকিস্তানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে নিহত ২০

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

আবারও বিয়ে করেছেন নোবেল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি

নিউইয়র্কে অনুমতি ছাড়াই প্রচার করা যাবে আজান

২১ সেনাসদস্য পেলেন সেনাপ্রধানের প্রশংসাপত্র ও শুদ্ধাচার পুরস্কার

রাষ্ট্রীয় সম্পদ সাঙ্গু গ্যাস ফিল্ডের মালামাল চুরির সময় কোস্ট গার্ডের অভিযানে ০৬ জন আটক

নিষিদ্ধ ১২টি শাপলাপাতা মাছ বিক্রি হলো লাখ টাকায়