শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:১৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

যৌথ অঞ্চলে তেলের খনি পেলো সৌদি-কুয়েত

প্রতিবেদক
যায়যায়দিন
May 26, 2025 7:32 pm

নিজেদের সীমান্তবর্তী যৌথ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেলের খনি পেয়েছে সৌদি আরব ও কুয়েত। দুই দেশ যৌথভাবে এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

বার্তাসংস্থাটি সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে বলেছে, ২০২০ সালে সৌদি ও কুয়েত যৌথ উৎপাদন কার্যক্রম শুরু করে। এরপর এবারই প্রথম দুই দেশ যৌথভাবে নতুন তেলের খনি পেলো।

নতুন খনিটির সন্ধান মিলেছে উত্তর ওয়াফরার পাঁচ কিলোমিটার দূরের উত্তর ওয়াফরা ওয়ারা-বুরগান তেলক্ষেত্রে।

সৌদি ও কুয়েত বিশ্বব্যাপী তেল রপ্তানির নির্ভরযোগ্য দেশ হিসেবে পরিচিত। নতুন তেলক্ষেত্র পাওয়ার মাধ্যমে এ নির্ভরতা বাড়বে বলে জানিয়েছে তারা। নতুন তেলক্ষেত্রটি বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে সৌদি কুয়েত বলেছে এটি তাদের জ্বালানি নিরাপত্তা ও উৎপাদনের সক্ষমতা বাড়াবে।

সর্বশেষ - সারাবাংলা